বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরেন এর কেন্দ্রীয় সভাপতি জননন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা লুৎফুর রহমান ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৫ ফেব্রুয়ারি ভোরে তাঁকে দেখার জন্য হাসপাতালে যান এবং তাঁর শয্যা পাশে কিছু সময় অতিবাহিত করেন ও তাঁর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় তাঁর সাথে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং তাঁর ছেলে আবু সালমান। অধ্যাপক মুজিবুর রহমান সবাইকে সাথে নিয়ে আল্লামা লুৎফুর রহমানের আশু আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং দেশবাসীকেও তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান।
Feature স্বাস্থ্য সেবামূলক
জননন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা লুৎফর রহমানের শয্যাপাশে ভারপ্রাপ্ত আমীরে জামায়াত অধ্যাপক মুজিবুর রহমান
সম্পর্কিত পোস্ট
দেশের ঔষধশিল্পকে বৈশ্বিক মানে উন্নীত করতে হবে— ডা. শফিকুর রহমান
শেওড়াপাড়ায় ঔষধ ব্যবসায়ীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আগামীতে যারা যারা ক্ষমতায় আসবেন বা যেতে চান তাদেরকে বিবেকের কাছে দায়বদ্ধ ও আল্লাহর কাছে জবাবদিহীর অ…
ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াতের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের










