৩০ জুন কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে ‘সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১ জুলাই এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “৩০ জুন শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ‘সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট’ বলে মন্তব্য করেন মর্মে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইনে প্রচারিত হয়। বিএনপি মহাসচিবের এ বক্তব্যে জনগণ হতাশ হয়েছে। আমরা বিএনপি মহাসচিবের বক্তব্য সর্বোতভাবে প্রত্যাখ্যান করছি।
জামায়াতে ইসলামী অতীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে মজবুত ভূমিকা পালন করেছে। বর্তমান স্বৈরশাসকের বিরুদ্ধেও জামায়াত নিয়মতান্ত্রিভাবে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। গত ১৫ বছরে জামায়াত সবচাইতে বেশি নির্যাতিত এবং মজলুম। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দেকে ফাঁসি দেওয়ার পর বর্তমান আমীরে জামায়াত, নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও কারাগারে আটক রাখা হয়েছে।
জামায়াতে ইসলামী কোনো ফ্যাসিষ্ট, স্বৈরাচার ও জালেমের সাথে আঁতাত, সমঝোতা বা যোগাযোগ করে কখনো রাজনীতি করে না। করার প্রশ্নই আসে না। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও এক দফার আন্দোলনের জন্য গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, তখন এ জাতীয় বক্তব্য সরকারবিরোধী আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে বলে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।
আমরা বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি এবং সরকার বিরোধী একদফা আন্দোলন জোরদার করার জন্য সকল বিরোধী রাজ‣নতিক দল ও সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।
Feature রাজনৈতিক
জামায়াতে ইসলামী কোনো ফ্যাসিষ্ট, স্বৈরাচার ও জালেমের সাথে আঁতাত, সমঝোতা বা যোগাযোগ করে কখনো রাজনীতি করে না
সম্পর্কিত পোস্ট
আমাদের অঙ্গীকার নিরাপদ,ইনসাফ ভিত্তিক ও মানবিক একটি বাংলাদেশ গঠন করা : ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা
চুরি, ডাকাতি-দুর্নীতি বন্ধ করতে পারলে ৫ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: মিরপুরে ডা. শফিকুর রহমান
ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের গণসংযোগ ও নির্বাচনী পথসভা
সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে- ডা. শফিকুর রহমান
ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াতের গণসংযোগ
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের










