বিএনপির চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে এবং কারা অভ্যন্তরে আদালত স্থাপনের প্রতিবাদে আজ ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত ২ ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচির প্রতি সমর্থন ও একাত্মতা ঘোষণা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন চত্বরে গমন করেন।
তিনি বিএনপি’র প্রতীকী অনশন কর্মসূচির প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়ার উপর সরকার বর্বোরচিত জুলুম-অত্যাচার চালাচ্ছে। আদালত তাকে জামিন দিলেও সরকার তাকে কারাগার থেকে বের হতে দিচ্ছে না। তাকে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন তাকে ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। জনগণ হতে দিবে না।
আমি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ সময়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সহকারী সেক্রেটারী এডভোকেট ড. হেলাল উদ্দিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি জনাব আব্দুস সালাম।
Feature রাজনৈতিক
যতই ষড়যন্ত্র করা হোক না কেন বেগম খালেদা জিয়া ছাড়া দেশে কোন নির্বাচন হবে না- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বিএনপি’র প্রতীকী অনশন কর্মসূচির প্রতি জামায়াতের সমর্থন ও একাত্মতা প্রকাশ
সম্পর্কিত পোস্ট
আমাদের অঙ্গীকার নিরাপদ,ইনসাফ ভিত্তিক ও মানবিক একটি বাংলাদেশ গঠন করা : ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা
চুরি, ডাকাতি-দুর্নীতি বন্ধ করতে পারলে ৫ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: মিরপুরে ডা. শফিকুর রহমান
ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের গণসংযোগ ও নির্বাচনী পথসভা
সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে- ডা. শফিকুর রহমান
ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াতের গণসংযোগ
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের










