২০২০-২০২২ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত আমীর ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যদের উপস্থিতিতে শপথ গ্রহণ করেছেন। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম। রাজধানীর একটি অডিটোরিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী আমীরে জামায়াত জনাব মকবুল আহমাদ, কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব হামিদুর রহমান আযাদসহ নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
Feature আমীরে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নব-নির্বাচিত আমীর হিসেবে ডা: শফিকুর রহমান এর শপথ গ্রহণ অনুষ্ঠান
সম্পর্কিত পোস্ট
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি ‘বাংলা নববর্ষ’ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা জানিয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ১৩ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, মহাকালের
-ডা. শফিকুর রহমান আমাদের অঙ্গীকার নিরাপদ,ইনসাফ ভিত্তিক ও মানবিক একটি বাংলাদেশ গঠন করা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের










