বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর হেফাজতের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। ৩ ডিসেম্বর তাঁকে দেখতে হাসপাতালে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান। তিনি মাওলানা মামুনুল হক এর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন। এ সময় আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ মোবারক হোসাইন এবং অন্যান্য নেতৃবৃন্দ। তিনি উপস্থিত সবাইকে সাথে নিয়ে তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান রবের নিকট দোয়া করেন।
Feature আমীরে জামায়াত
মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
সম্পর্কিত পোস্ট
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি ‘বাংলা নববর্ষ’ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা জানিয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ১৩ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, মহাকালের
-ডা. শফিকুর রহমান আমাদের অঙ্গীকার নিরাপদ,ইনসাফ ভিত্তিক ও মানবিক একটি বাংলাদেশ গঠন করা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের










