তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ শহরে একটি বিয়ের অনুষ্ঠানে কাপুরুষোচিত আত্মঘাতি সন্ত্রাসী বোমা হামলায় ৩০ জন লোক নিহত ও ৯৪ জন লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২১ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “তুরস্কের এ মর্মান্তিক সন্ত্রাসী বোমা হামলার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই সন্ত্রাসী বোমা হামলার ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা নেই।
যারা নিরীহ মানুষকে হত্যা করে তারা মানবতা, সভ্যতা ও ইসলামের দুশমন। এদেরকে রুখতে হবে। আমরা আশা করি তুরস্ক সরকার সন্ত্রাসীদের খুঁজে বের করে কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করবেন।
এ সন্ত্রাসী বোমা হামলায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে তুরস্কের সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ পাকের দরবারে আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনা করছি।”
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









