পাবনা জেলার সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল কুদ্দুসকে গত ২৪ জুন বিকেলে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৫ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল কুদ্দুসকে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পুলিশ সারা দেশে আবার গ্রেফতার অভিযান শুরু করেছে। সরকারের গ্রেফতার অভিযান ও জুলুম-নির্যাতনের কারণে এবার মানুষ শান্তিতে রোজা পালন করতে পারছে না। সরকারের জুলুম-নির্যাতনের ফলে সারা দেশে এক অশান্ত অবস্থা বিরাজ করছে। মানুষ ভয়-ভীতি ও উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে বাস করছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল কুদ্দুসসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেত-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের










