গত ১৬ জানুয়ারী দিবাগত রাতে নারায়ণগঞ্জ মহানগরীর দেওভোগ এলাকায় দুটি শিশুসহ একই পরিবারের ৫ জন লোককে দুর্বৃত্তদের গলাকেটে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৭ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নারায়ণগঞ্জে একই পরিবারের ৫ জন লোককে দুর্বৃত্তদের গলাকেটে হত্যা করার লোমহর্ষক ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশে আইন-শৃক্সখলা পরিস্থিতির কী সাংঘাতিক অবনতি ঘটেছে।
নারায়ণগঞ্জে একই পরিবারের ৫ জন লোককে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনার মাধ্যমে মানুষের নৈতিক অধ:পতন ও অবক্ষয়ের এক বাস্তব চিত্রই দেশবাসীর সামনে প্রকাশিত হলো। এ ঘটনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই।
সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানের পরিবর্তে অন্যায়ভাবে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীকে দলীয় রাজনৈতিক ¯^ার্থে ব্যবহার করার কারণেই আইন-শৃক্সখলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক ¯^ার্থে ব্যবহার না করে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে শতভাগ নিয়োজিত করা উচিত। তাহলে ঘৃণিত সন্ত্রাসী দুর্বৃত্তরা এ ধরনের অপকর্ম করার দুঃসাহস দেখাবে না। শিক্ষা ক্ষেত্রে এবং সামাজিক আচরণে নীতি-নৈতিকতার অনুশীলন ও চর্চা ব্যাপকভাবে বৃদ্ধি করে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের ¯^জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
নারায়ণগঞ্জে দু’টি শিশুসহ একই পরিবারের ৫জন মানুষকে গলাকেটে হত্যা করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









