স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল আজ ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে মিলাদ মাহফিল শেষে ‘সাম্প্রতিক হত্যাকাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে। তারা নাম পাল্টে এ সব হত্যাকাণ্ড করে যাচ্ছে’ মর্মে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ৩ নভেম্বর ২০১৫ প্রদত্ত এক বিবৃতিতে বলেন,“তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই।
সম্প্রতি ২ জন বিদেশী নাগরিক হত্যা, গাবতলীতে পুলিশের একজন এএসআই হত্যা, পুরান ঢাকার হোসনী দালানের সামনে শিয়া মুসলমানদের সমাবেশে বোমা বিস্ফোরণ, একজন প্রকাশক হত্যা, আর একজন প্রকাশকের অফিসে হামলা চালিয়ে প্রকাশকসহ ৩ জনকে আহত করা-- এ সব ঘটনা যখনই ঘটেছে, তার সাথে সাথেই এ সমস্ত ঘটনার কোন তদন্ত না করেই মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সরকারী জোটের কতিপয় নেতা এবং পুলিশ প্রশাসনের কতিপয় পদস্থ কর্মকর্তা সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে বিভ্রান্তিমূলক, অযৌক্তিক, অসত্য ও প্রতিহিংসামূলক-- এ ধরনের বক্তব্য দিয়েই চলেছেন। ফলে এ সমস্ত মর্মান্তিক ও পাশবিক ঘটনাসমূহের সুষ্ঠু তদন্ত হওয়ার কোন সম্ভাবনাই আর অবশিষ্ট থাকছে না। নির্দোষ রাজনৈতিক নেতাকর্মীগণ সরকারের কোপানলে পড়ে জুলুম-অত্যাচার, গ্রেফতার এবং প্রশাসনিক নির্যাতনের শিকারে পরিণত হচ্ছে। অন্যদিকে প্রকৃত দুর্বৃত্তরা আড়ালে-আবডালে থেকেই যাচ্ছে। সরকারের এ অন্যায় মনোভাবের ফলে দুর্বৃত্তরা শুধু রেহাই পেয়ে যাচ্ছে তাই নয়, অধিকন্তু তারা এ ধরনের অপকর্ম সংঘটনে উৎসাহিত হবে-- এটাই ¯^াভাবিক।
এ ধরনের মর্মান্তিক ঘটনা সংঘটিত হওয়ার পরে আমরা আমাদের দলের নৈতিক অবস্থান ও দায়িত্ববোধের জায়গা থেকে প্রতিবাদ এবং নিন্দা জানানোর পাশাপাশি ঐ সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দুর্বৃত্তদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়ে আসছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এ সমস্ত আন্তরিক দাবিগুলো আজ অরণ্যে রোদন হিসেবে প্রতিভাত হচ্ছে। আজকে তাই বাংলাদেশের প্রতিটি মানুষের মনে এ প্রশ্ন দেখা দিয়েছে যে, সরকারের সকল হম্বিতম্বি ও দোষারোপের রাজনীতি কী সেই প্রবাদ বাক্যকেই স্মরণ করিয়ে দেয় না ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।’
আমরা আশা করবো ¯^রাষ্ট্র মন্ত্রীর মত দায়িত্বপূর্ণ জায়গায় থেকে তিনি দায়িত্বশীল আচরণেরই পরিচয় দিবেন এবং জামায়াত সম্পর্কে অসত্য বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকবেন।”
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









