ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের জেলেপাড়ায় হিন্দুদের বাড়ী-ঘরে এবং দোকানে গত ২৮ অক্টোবর রাতে আওয়ামী ক্যাডারদের হামলা, ভাংচুর, লুটপাট ও গৃহবধু তুলসী রাণী দাসের পেটের উপর উপর্যুপরি লাথির চোটে তার ৭ মাসের গর্ভপাত ঘটে মৃত সন্তান প্রসব করে দেয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ বলেন, “ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে ৭ মাসে অন্ত:সত্ত¡া গৃহবধু তুলসী রাণী দাসের পেটের সন্তানটিও আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচার থেকে রেহাই পায়নি। এ ঘটনার চাইতে নির্মম, বর্বর ও অমানবিক ঘটনা আর কি হতে পারে? সম্প্রতি মাগুরা জেলায় আওয়ামী যুবলীগের দুগ্রæপের গোলাগুলিতে একজন অন্তঃসন্তা মহিলা ও তার পেটের সন্তান গুলিবিদ্ধ হয়েছে।
ফেনী সদর উপজেলার মাথিয়ারা গ্রামে হিন্দুদের বাড়ী-ঘরে আওয়ামী লীগের ক্যাডারদের হামলা, ভাংচুর ও লুটের ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, আওয়ামী সন্ত্রাসের হাত থেকে দেশের হিন্দুগণও নিরাপদ নয়। আওয়ামী সন্ত্রাসীরাই সব সময় হিন্দুদের উপর হামলা করে তাদের সহায়-সম্পত্তি দখল করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করে থাকে। সম্প্রতি ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের এমপি জনাব দবিরুল ইসলাম এক হিন্দু পরিবারের জমি দখল করে নেয়ার খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এক পরিসংখ্যানে দেখা যায় যে, ¯^াধীনতার পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের লোকেরাই হিন্দুদের সম্পত্তি সব চাইতে বেশী দখল করেছে। হিন্দুদের সম্পত্তি দখলের ব্যাপারে আওয়ামী লীগই চ্যাম্পিয়ন। ফেনী সদর উপজেলায় হিন্দুদের বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট এবং ৭ মাসের অন্তঃসত্বা গৃহবধুকে মারধর করে তার গর্ভপাত ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের কুৎসিত চরিত্রই জাতির সামনে নগ্নভাবে প্রকাশিত হলো।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের হিন্দু জেলেদের বাড়ী-ঘরে ও দোকানে আওয়ামী ক্যাডারদের হামলা, ভাংচুর, লুটপাট এবং হিন্দু মহিলা তুলসী রাণী দাসের গর্ভপাত ঘটানোর ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ঐ ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









